বিডিইউ-তে সুশাসন প্রতিষ্ঠায় সভা অনুষ্ঠিত

৭ মার্চ, ২০২৪ ১৫:৪৬  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ এর কার্যক্রম ১.২ অনুযায়ী ৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অংশীজনদের সাথে সভা ও সভা সমাপনান্তে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভা ও কর্মাশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির আহবায়ক এবং এডুকেশনাল টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান।

সেমিনারে শুদ্ধাচারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া, সবাইকে নৈতিকতা ও সততার সাথে কার্যাবলী সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান কররে তিনি বলেন, শুধু সভা সেমিনার নয়, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সকল কার্যাবলী সম্পাদন করে তা যথাযথ মনিটরিং করতে হবে।

প্রশিক্ষণের সভাপতি মোঃ আশরাফুজ্জামান,পরিচালক, আইকিউএসি ও সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান,এডুকেশনাল টেকনোলজি বিভাগ- শুদ্ধাচারের মূল্যায়ন ও প্রমানক বিষয়ে আলোচনা করেন। সবশেষে, সকল অংশগ্রহণকারীদের দলে ভাগ করে, তাদের নির্দিষ্ট বিষয়ে মতামত লিখিত আকারে নেয়া হয়।

এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান, অর্থ ও হিসাব পরিচালক মো.শাহ আলম , শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট এ.কে এম ইমরান হোসেন, এপিএ কমিটির আহবায়ক ও ফোকাল পার্সনবৃন্দ, সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন